মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল, সূচি ঘোষণা
spot_img
spot_img

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল, সূচি ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় দুই সপ্তাহের দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে মূল বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে নয়, এই সফরে সফরকারীরা মুখোমুখি হবে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং অনূর্ধ্ব-২৩ দলের।

মঙ্গলবার মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের ম্যাচগুলো ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে চলতি বুধবারই ঢাকায় এসে পৌঁছাবে মালয়েশিয়া ক্রিকেট দল। দুই দিন অনুশীলন সেশন সেরে তারা মূল লড়াইয়ে নামবে। সূচি অনুযায়ী, সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

আগামী ৮ আগস্ট (শনিবার) দুপুর ২টায় প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল। পরবর্তীতে ১০ আগস্ট (সোমবার) একই মাঠে ও একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

মূলত আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বিসিবির কাছে সফরের আবেদন জানিয়েছিল মালয়েশিয়া। সহযোগী ক্রিকেট দেশকে সহায়তার অংশ হিসেবে বিসিবি তাদের আবেদনে সাড়া দিয়ে এই সিরিজটি আয়োজন করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments