বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা
spot_img
spot_img

বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গত সপ্তাহের আগের সপ্তাহে ৭৮০ কোটি টাকা বাজার মূলধন কমলেও গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহে সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। সপ্তাহটিতে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা।

তথ্যমতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে োজার মূলধন বেড়েছে ৯ হাজার ৯২১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১১৪ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ২৬৯ টাকা বা ১.৬১ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭০.৮২ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬.০৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮.৩০ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৮.০২ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে এক হাজার ৪৩৯.৩৪ পয়েন্ট এবং দুই হাজার ৩৮৫.৯০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৩টির বা ৭৫.০৬ শতাংশের, কমেছে ৮৩টির বা ২২.০১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৫ কোটি ৪৪ লাখ ১১ হাজার ৭৩০ টাকা বা ১০ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫২.৯৪ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৮.৩৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩২৩.০৭ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৭.২৩ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৭.৭৫ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ এবং সিএসআই ৪৪.৩৭ পয়েন্ট বা ৩.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫১৩.৩২ পয়েন্ট, ১৪ হাজার ২৪.৩৪ পয়েন্টে, এক হাজার ৩৮৮.৬১ পয়েন্টে এবং এক হাজর ২২২.০৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭৯.১২ শতাংশের দর বেড়েছে, ৫৯টির বা ১৭.৩৫ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৫৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছেG

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments