ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২৭ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫২ টাকা। এছাড়া ছয় মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯২ টাকা।
৩০ জুন,২০২১ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.৪০ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০৯ পয়সা।
আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৬২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ২৫ পয়সা।
ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪২ পয়সা আয় ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৮ পয়সা, যা গত বছর ৬১ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৫ পয়সা।
মাইডাস ফাইন্যান্স লিমিটেড: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা ।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ৯১ পয়সা।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০৯ পয়সা।
আর বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর,২০-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৮৭ পয়সা।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে কনসুলেটেড ২২ কোটি ৭১ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা।
আগের বছর একই সময় এককভাবে ছিল ৬ কোটি ২১ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকা।
এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১১০ কোটি ৫৪ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ৬০ কোটি ৮২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকার।
এবি ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৯ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১৭ পয়সা ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ৭৩ পয়সা, যা গত বছর মাইনাস ৩৩ টাকা ৩৮ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৭ পয়সা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল): চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৫০ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ টাকা ৯৪ পয়সা ছিল।
দুই প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৭ টাকা ৭৬ পয়সা, যা গত বছর ২১ টাকা ৯৬ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৯৭ পয়সা।
অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earning Per Share-EPS) হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময় ইপিএস ছিল ১৪ পয়সা।
প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ৪৩ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ ৩৭ পয়সা, যা গত বছর ৬৬ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৬ পয়সা লোকসান ছিল।
অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৫ পয়সা, যা গত বছর ১ টাকা ৮০ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৭ পয়সা।
সাউথইস্ট ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৯ পয়সা।
ব্যাংক এশিয়া: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৭ পয়সা।
ব্র্যাক ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৪ পয়সা।
ইস্টার্ন ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৭ পয়সা।
আল-আরাফা ইসলামী ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৪ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৪ পয়সা।
সিটি জেনারেল ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৮ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৫ পয়সা।
স্টান্ডার্ড ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫২ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭ পয়সা।
প্যারামাউন্ট ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৬ পয়সা।
ক্রীস্টাল ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৭ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৫ পয়সা।
প্রভাতী ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৪ পয়সা।
ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট ইউনিট প্রতি আয় ছিল ৯ পয়সা। সমন্বিতভাবে (জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউইউপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৬২ পয়সা।
ভিএএম এলবিডি মিউচুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৯ পয়সা। সমন্বিতভাবে নয় মাসে (অক্টোবর’২০-জুন’২১) ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা।
এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড: তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৫ পয়সা। সমন্বিতভাবে নয় মাসে (অক্টোবর’২০-জুন’২১) ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৭২ পয়সা।
এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৪ পয়সা। জানুয়ারি-জুন’২১) ছয় মাসে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৫ পয়সা।
২৩) মার্কেন্টাইল ব্যাংক মিউচুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৪ পয়সা।
এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইউপিএস) হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments