ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড থেকে ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি প্যারেন্ট কোম্পানি জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড থেকে ৬ কোটি মার্কিন ডলার ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ১২ এপ্রিল বার্জার পেইন্টস ঋণ সংক্রান্ত চুক্তিটির সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকে ডলারের কিছুটা সংকট থাকায় কাঁচামাল আমদানির জন্য সহজে ঋণপত্র খোলার বিষয়টি নিশ্চিত করতে ঋণ নেওয়ার এই সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, একাধিক ধাপে এই ঋণাদি প্রত্যার্পণ বিষয়ে কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তি বিডা কর্তৃক অনুমোদিত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments