মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবার্সাকে ঝামেলায় ফেলে দিয়েছেন টারস্টেগান
spot_img
spot_img

বার্সাকে ঝামেলায় ফেলে দিয়েছেন টারস্টেগান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগার ৯৫তম আসর। সেদিন মার্লোকার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। হাতে ১০ দিনেরও কম সময়, অথচ এখনও তারা এই লিগের জন্য রাশফোর্ডের নাম নথিভুক্ত করতে পারেনি। নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়াকেও অপেক্ষায় রেখেছে। নতুন মৌসুমে অন্তত ছয় ফুটবলারের নাম নিবন্ধন করতে গিয়ে বিপাকে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ। একজনের একটি ‘স্বাক্ষর’ হয়ে গেলেই সব ঝামেলা মিটে যেত বার্সার। তাদের সেই জার্মান গোলরক্ষক টারস্টেগান মেডিকেল রিপোর্টে স্বাক্ষর দিতে রাজি হননি।

ব্যাপারটি একটু খুলেই বলা যাক, লা লিগার বেতন সীমা (সেলারি ক্যাপ) নীতি মেনে নির্দিষ্ট একটি পরিমাণ অর্থের মধ্যে খেলোয়াড়দের নিবন্ধন করতে হয়। সেখানে গত সপ্তাহে পিঠে অস্ত্রোপচার করা টারস্টেগান যদি স্বীকার করে নেন তিনি চার মাসের আগে মাঠে নামতে পারবেন না, তাহলে তাঁর বেতনের ৮০ শতাংশ কেটে রাখতে পারবে বার্সা এবং সেই অর্থ দেখিয়েই দলের অন্তত ছয় ফুটবলারকে নিবন্ধ করতে পারবে। বিপত্তি বেঁধেছে টারস্টেগান তাতে রাজি হচ্ছেন না। এখন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার চিন্তা করছে বার্সা।

টারস্টেগানও স্প্যানিশ প্লেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন। তারা আশ্বস্ত করেছে, বার্সা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে না। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, ব্যাপারটি এতটাই জটিলতা তৈরি করেছে, ম্যানচেস্টার থেকে ধারে আনা তারকা ফরোয়ার্ড রাশফোর্ডকে লা লিগায় খেলতে নামানোটাই এখন চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। ১১ মৌসুম ধরে বার্সার হয়ে খেলা টারস্টেগান ২০২৩ সাল থেকেই অনেকটা অনিয়মিত। সেই বছর দুই মাস খেলতে পারেননি। গত মৌসুমেও প্রায় পুরোটাই মাঠের বাইরে ছিলেন। এবারও অস্ত্রোপচারের পর মনে করা হয়েছিল, তিন মাস লাগবে তাঁর মাঠে ফিরতে। সেই সময়টা দীর্ঘ হতে পারে।

লা লিগার নিয়ম অনুযায়ী, কেউ তিন মাসের বেশি মাঠের বাইরে থাকলে বার্ষিক বেতনের ৮০ শতাংশ কেটে রাখা যেতে পারে। ছয় ফুটবলারের নিবন্ধন করাতে এই মুহূর্তে বার্সার দরকার ৮৭ মিলিয়ন ইউরো, যা টারস্টেগানের সেলারি ক্যাপ কমিয়ে আর নু ক্যাম্পের ৪৭৫টি ভিআইপি সিট বিক্রি করে জোগাড় করতে পারবে বার্সা।

গোলরক্ষক হিসেবে স্কোয়াডে টারস্টেগান আর ইনাকি পেনার নাম নথিভুক্ত ছিল। স্টেগানের অস্ত্রোপচার হয়েছে, পেনাও ক্লাব ছাড়তে পারেন। তাই সেজনি আর নতুন আসা গার্সিয়াই এখন বার্সার ভরসা। সেজনির বেতন কম হওয়ায় নথিভুক্ত করতে সমস্যা হবে না। গার্সিয়া, রাশফোর্ড, বার্ডজি, মার্টিন আর বার্নেলকে আগামী ১০ দিনের মধ্যে নিবন্ধন করাতেই চাচ্ছেন কোচ ফ্লিক। ক্লাব কর্মকর্তারাও ছোটাছুটি করছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন টারস্টেগানের সঙ্গে আর কোনো কথা নয়। তারা আইনি ফাঁকফোকর খুঁজেই তাদের স্কোয়াড গড়ে নেবেন।

 

ডেইলি শেয়ারাবজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments