মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিইএসবিএল ও বিইআইএলের সাথে ব্র্যাক ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
spot_img
spot_img

বিইএসবিএল ও বিইআইএলের সাথে ব্র্যাক ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (বিইএসবিএল) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড (বিইআইএল)-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই পারস্পরিক পার্টনারশিপের লক্ষ্য হলো এই প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার পাশাপাশি প্রযুক্তির ইন্টিগ্রেশন, প্রোডাক্টের ক্রস-সেলিং ও নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও আধুনিক আর্থিক সার্ভিস নিশ্চিত করা।

এই পার্টনারশিপের মধ্যে আছে- প্রবাসীদের জন্য প্রবাসী বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রতিটি প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য সম্পদ ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, ব্র্যাক ব্যাংকের মোবাইল অ্যাপ ‘আস্থা’ এর সাথে বিইএসবিএল-এর সিস্টেমের ইন্টিগ্রেশন, বিইএসবিএল ও বিইআইএল-এর জন্য ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সহ ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিস প্রদান।

৫ ডিসেম্বর ২০২২ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চিফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমান এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ রাশেদ হুসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এছাড়াও, ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং মোঃ জাবেদুল আলম, হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মোঃ রাশেদুল হাসান স্ট্যালিন এবং বিইএসবিএল-এর হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড সার্ভিস ইনোভেশন মোঃ রকিবুল ইসলাম রুশো-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই স্বাক্ষর অনুষ্ঠানে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments