ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ পরিচালক মো: রতন মিয়া মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার, ১৬ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরিত শোক বার্তা পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ ১৬ মার্চ সকাল ১০ টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে রতন মিয়ার বয়স হয়েছিলো ৩৯ বছর। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিবার গভীরভাবে শোকা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মো: রতন মিয়া ২০১৪ সালে অক্টোবর মাসে বিএসইসির সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। প্রায় ৯ বছর সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments