রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনারদের সাথে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সাক্ষাৎ
spot_img
spot_img

বিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনারদের সাথে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সাক্ষাৎ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সাথে আজ, ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে, পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) পুঁজিবাজার বিষয়ক সম্মানিত উপদেষ্টা তানভীর গনী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বিনিয়োগকারীদের বিভিন্ন প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কমিশনের নিকট তুলে ধরেন।

এই সময় উপস্থিত ছিলেন— সংগঠনের সভাপতি
মোঃ রুহুল আমিন আকন্দ, মোঃ জাকির হোসেন চৌধুরী,
মোঃ আছাহাব মিয়া, মোঃ আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম লিটু, মোঃ মহিউদ্দিন মিন্টু, মোঃ মইনুল হক, সালেহা খাতুন স্নিগ্ধা, মোঃ আখতারুজ্জামান। এছাড়াও, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও গতিশীল বাজার গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে—এই আশাবাদ ব্যক্ত করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments