সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির পরিচালকের দায়িত্বে রদবদল
spot_img
spot_img

বিএসইসির পরিচালকের দায়িত্বে রদবদল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নির্বাহী পরিচালকদের দায়িত্ব রদবদল আনা হয়েছে। আগামী ১২ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন সাক্ষরিত চিঠির মাধ্যমে ইডিদেরকে দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, বিএসইসির নির্বাহী পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান, মো. সাইফুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মোহাম্মদ শফিউল আজম ও রিপন কুমার দেবনাথের দায়িত্ব রদবদল করা হয়েছে।

নির্বাহী পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান লিয়েন শেষে বিএসইসিতে যোগদান করেছেন। তাকে করপোরেট ফাইন্যান্স বিভাগ, গবেষণা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান দায়িত্ব পালন করবেন সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ, প্রজেক্ট ডিরেক্টর (সিএমডিপি-৩) ও ডেরিভেটিভস বিভাগ।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ সামলাবেন নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম। আর কমিশন সচিবালয়, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ ও প্রজেক্ট (ফিনটেক) দেখবেন নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম।

ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স ও ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ দেখবেন নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments