শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
spot_img
spot_img

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ১০০৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা মূল্যের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্রে মতে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা মূল্যের জিরো-কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনুমোদিত বন্ডটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য এবং পূর্ণ পরিশোধযোগ্য শূন্য-সুদ বন্ড হিসেবে ইস্যু করা হবে। বন্ডটি মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সূত্রে মতে,বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের নিকট ব্যক্তিগত বরাদ্দের মাধ্যমে বিতরণ করা হবে।

বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এছাড়া, বন্ডটির ট্রাস্টি হিসেবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও তহবিল ব্যবস্থাপক হিসেবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড দায়িত্ব পালন করবে।

বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments