রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
spot_img
spot_img

বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডির (BYD) সম্পূর্ণ তৈরি গাড়ি (সিবিইউ) আমদানি ও দেশে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। পাশাপাশি বিওয়াইডির সঙ্গে টেকনিক্যাল লাইসেন্স অ্যাগ্রিমেন্ট (টিএলএ) করার অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি, চীনের সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্ট (এমএসএমএ) করার বিষয়ে ঘোষণা দিয়েছিল রানার অটোমোবাইলস। ওই চুক্তির ধারাবাহিকতায় এবার পরবর্তী কার্যক্রম অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বিওয়াইডির সঙ্গে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি স্বাক্ষর করবে রানার। একই সঙ্গে বিওয়াইডির সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি করে দেশের বাজারে বিতরণ করা হবে।

রানার জানিয়েছে, এমএসএমএর আওতায় ভবিষ্যতে গাড়ি উৎপাদন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি করা হবে। এর মাধ্যমে দেশের বাজারে বিওয়াইডির গাড়ির উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিক্রয় ও বিতরণ নেটওয়ার্ক তৈরি করা হবে।

অন্যদিকে টেকনিক্যাল লাইসেন্স চুক্তির মাধ্যমে বিওয়াইডির প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা ব্যবহারের আনুষ্ঠানিক প্রক্রিয়াও এগিয়ে যাবে। অর্থাৎ, ভবিষ্যতে দেশে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতির পাশাপাশি এখন থেকেই বাজার ও বিতরণ কাঠামো তৈরিতে গুরুত্ব দিচ্ছে রানার।

কোম্পানিটির এ উদ্যোগকে বিওয়াইডির সঙ্গে করা পূর্বঘোষিত উৎপাদন চুক্তির পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির আওতায় একদিকে দেশের বাজারে বিওয়াইডির তৈরি গাড়ি আনার কার্যক্রম এগোবে, অন্যদিকে ভবিষ্যৎ উৎপাদন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নেটওয়ার্ক তৈরির কাজও এগিয়ে যাবে।

রানার অটোমোবাইলসের বর্তমান সিদ্ধান্তের মূল দুটি দিক হলো—বিওয়াইডির সঙ্গে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করা এবং সম্পূর্ণ তৈরি বিওয়াইডি গাড়ি আমদানি ও বিতরণ শুরু করা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments