শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিকৃত যৌনাচার-মারধরের অভিযোগে ‘সিআইডি’র অতীশ গ্রেপ্তার
spot_img
spot_img

বিকৃত যৌনাচার-মারধরের অভিযোগে ‘সিআইডি’র অতীশ গ্রেপ্তার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিকৃত যৌনাচার-মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টলিউড অভিনেতা অতীশ ভট্টাচার্যকে। টিভি সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের পরিচিত মুখ অতীশ।

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক মডেলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অতীশ। কিন্তু তাকে মারধর ও যৌন নির্যাতন করতেন অতীশ। গত ২৯ জানুয়ারি নেতাজিনগরের বাড়িতে লিভ-ইন পার্টনারকে আটকে রেখেছিলেন তিনি। পরে অতীশের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মডেল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অতীশকে। জানা যায়, সংগীতশিল্পী কবীর সুমনের ভাড়াটিয়া অতীশ।

অতীশের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন ওই মডেল। তাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মডেলের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে, শরীরে বহু দাঁতের গভীর ক্ষত রয়েছে। বিকৃত যৌনাচার ও মারধরের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে অতীশকে। বুধবার (১ ফেব্রুয়ারি) তাকে আলিপুর আদালতে তোলার কথা রয়েছে।

গত ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। ভালোবেসেই অতীশের সঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু গত ছয় মাসে অতীশ তাকে নানাভাবে নির্যাতন করেছেন। চড়, লাথি, ঘুষি এমনকী অতীশ তাকে কামড়ে দিতেন বলেও অভিযোগ ওই মডেলের। পুলিশের কাছে গেলে তার ফল ভুগতে হবে বলেও হুমকি দিতেন অতীশ। বহুবার ঘরবন্দি করে রাখার অভিযোগও করেছেন ওই মডেল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments