ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সভা থেকে ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজকের সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রথমবারের মতো কোম্পানিটির সভা থেকে আসতে পারে ডিভিডেন্ড ঘোষণা।
২০২০ সালের ২৪ ডিসেম্বর রবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments