ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই‘টি প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস)। সভায় প্রতিষ্ঠান দু‘টির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান দু‘টির মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়া ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments