ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। আলোচ্য সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বিডি থাই অ্যালুমিনিয়াম: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সমতা লেদার: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
আইসিবি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments