ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সি এন্ড এ টেক্সটাইলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২০ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
ভায় কোম্পানিটির ৩০ জুন, ২০১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
এছাড়াও কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে সমাপ্ত প্রথম, ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় ও ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সিঙ্গার বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২০ জুলাই, ২০২৩ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২০ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

























Recent Comments