ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-
লংকাবাংলা ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৪ অক্টোবর, ২০২৫ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩০ জুন, ২০২৫ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সেন্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ফারইস্ট নিটিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এ্যাপেক্স ট্যানারি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৪ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments