ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
লাভেলো আইস-ক্রিম: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ অক্টোবর দুপুর ২ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আইপিডিসি ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি): পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
জিএসপি ফাইন্যান্স: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সানলাইফ ইন্সুরেন্স: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শ্যামপুর সুগার মিলস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ অক্টোবর, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
সেন্টাল ইন্সুরেন্স: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments