ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা।
সমাপ্ত হিসাব বছরে (৩০জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৭ পয়সা। গত বছর একই সময় যা ছিল ৩৭ টাকা ৯৯ পয়সা।
এছাড়া কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.০৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments