ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: কর্ণফুলি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার, এস্কয়ার নিট কম্পোজিট, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিটার্স, এনআরবিসি ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে কর্ণফুলি ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, জিলবাংলা সুগারের বিকাল ৩টায়, এস্কয়ার নিট কম্পোজিটের বিকাল ৩টায়, সায়হাম কটনের বিকাল সাড়ে ৩টায়, সায়হাম টেক্সটাইলের বিকাল সাড়ে ৪টায়, ড্যাফোডিল কম্পিটার্সের বিকাল ৩টায়, এনআরবিসি ব্যাংকের বিকাল ৪টায় এবং এক্সিম ব্যাংকের বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে কর্ণফুলি ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় লভ্যাংশ এবং জিলবাংলা সুগার, এস্কয়ার নিট কম্পোজিট, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিটার্স, এনআরবিসি ব্যাংক ও এক্সিম ব্যাংকের বোর্ড সভা প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments