ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এ সময় লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, এ সময় পর্যন্ত কোম্পানিটির ১৮ লাখ ২৯ হাজার ৮৫০টি শেয়ার ৬২৫ বার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই এম.
































Recent Comments