মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে ৩ কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে ৩ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ জুলাই, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। আজ সকাল ১১ টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪১০ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন হয়েছে। এসময় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে বেশি দর বেড়েছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১১ টাকা ১০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১১ টাকা ২০ পয়সায়। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকা ২০ পয়সায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

এ সময় পর্যন্ত কোম্পানিটি ৭৬ লাখ ৮৭ হাজার ৮৬৯টি শেয়ার ১ হাজার ৮০৯ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৩৯কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা।

এছাড়া জনতা ইন্সুরেন্সের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৩০ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৬৮ শতাংশ।

ওরিয়ন ইনফিউশনের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৩৫২ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৮ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments