ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ৩ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ই-জেনারেশন, জাহিন টেক্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।
তথ্য মতে, আজ বেলা ১০টা ৪২ মিনিট পর্যন্ত ই-জেনারেশনের স্ক্রিনে ১৯ লাখ ৩০ হাজার ২২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা।
এদিকে একই সময়ে জাহিন টেক্সটাইলের স্ক্রিনে ১ লাখ ৪০ হাজার ৩৮০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫ টাকা ৩০ পয়সা।
একই সময়ে সি অ্যান্ড এ টেক্সটাইলের ক্রিনে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments