ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ৫ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১টা ১৭ মিনিট পর্যন্ত এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩২ হাজার ২৭৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৫৫ টাকা ১০ পয়সা।
এদিকে একই সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৩ লাখ ২৬ হাজার ২০৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা ১০ পয়সা।
একই সময়ে প্রভাতি ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনেও অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments