ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো স্পিনিং।
জানা গেছে, বৃহস্পতিবার প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৬.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
যমুনা ব্যাংক : বৃহস্পতিবার যমুনা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।
ইফাদ অটোস : বৃহস্পতিবার ইফাদ অটোসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫১.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
মেট্রো স্পিনিং : বৃহস্পতিবার মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স : বৃহস্পতিবার পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৪.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।
ডেল্টা লাইফ ই্ন্স্যুরেন্স : বৃহস্পতিবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments