রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে ৬ কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে ৬ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড, ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটিড, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড।

তথ্যমতে, আজ বেলা ১টা পর্যন্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার দর ২.১ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়েছে সর্বশেষ ২৩.৭০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ১ হাজার ২৩৬ বার হাত বদল হয়ে ৫৩ লাখ ৬ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা।

জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ২.১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে সর্বশেষ ২৩.১০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ২ হাজার ৩৩৬ বার হাত বদল হয়ে ৯৩ লাখ ৫২ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা।

প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেডের শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে সর্বশেষ ১১ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ১ হাজার ২৯৩ বার হাত বদল হয়ে ৮২ লাখ ৯৫ হাজার ৩৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া, ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটিড, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেডের অসংখ্যা ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments