শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস সহ একঝাঁক শিল্পী
spot_img
spot_img

বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস সহ একঝাঁক শিল্পী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সর্বজনীন কনসার্ট’। সেখানে পারফর্ম করার কথা রয়েছে দেশবরেণ্য সব সংগীতশিল্পী ও ব্যান্ডের, গাইবেন জেমসসহ দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী। ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হবে এই কনসার্টের। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে।

এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এদিকে জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে রবিন ঠাকুর গণমাধ্যমে বলেছেন, জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।

ছাড়াও জেমস বিজয় দিবসের এই কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার এবং ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

উল্লেখ, ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই কনসার্ট।

ডেইলি শেয়ারযবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments