শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবিডি থাই ফুডের আইপিও প্রসপেক্টাস অনুমোদন
spot_img
spot_img

বিডি থাই ফুডের আইপিও প্রসপেক্টাস অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২১ নভেম্বর কোম্পানিটির প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩ অক্টোবর বিএসইসির ৭৯৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা।  কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments