ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। এই ব্যাংকের লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সপ্তাহটিতে ব্লক মার্কেটে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়ে দ্বিতীয় এবং এডিএন টেলিকমের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, ইসলামী ইন্স্যুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল এবং আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments