বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিদায়ী সপ্তাহে ব্লকের সর্বোচ্চ লেনদেন সিটি ব্যাংকের
spot_img
spot_img

বিদায়ী সপ্তাহে ব্লকের সর্বোচ্চ লেনদেন সিটি ব্যাংকের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। এই ব্যাংকের লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৬৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহটিতে ব্লক মার্কেটে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩৮ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ১১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৮৭ কোটি ০৭ লাখ টাকা, গ্রামীণফোনের ৮৫ কোটি ০৩ লাখ টাকা, প্রগতি লাইফের ৮১ কোটি ৪০ লাখ টাকা, স্যোসাল ইসলামী ব্যাংকের ৫৪ কোটি ০৪ লাখ টাকা, ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ৫২ কোটি ৪৪ লাখ টাকা, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৪৫ কোটি ৮৪ লাখ টাকা এবং ইউসিবি ব্যাংকের ৩১ কোটি ৫৮ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments