ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাববছরের ইউনিটধারী ও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হয়েছেে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড: গত ৩০জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য ফান্ডটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।এই ফান্ডের ইউনিটহোল্ডাররা ইউনিট প্রতি ৪০ পয়সা করে ডিভিডেন্ড (লভ্যাংশ) পাবে।
সর্বশেষ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪০ পয়সা। আগের বছর যা ছিল ৫৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে ক্রয়-মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতিটি ইউনিটের সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ১ পয়সা। যা বাজারমূল্যে ছিল ১১ টাকা ১৮ পয়সা। এছাড়া আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো হয় ৪০ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৫ সেপ্টেম্বর, ২০২৪।
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৬৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৯৬ পয়সা।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০১ অক্টোবর, ২০২৪।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নিট লোকসানের ভিত্তিতে নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ৮৮ পয়সা।
এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড: গত৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নিট লোকসানের ভিত্তিতে নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ৭০ পয়সা।
এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৩২ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ।
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচ্য বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪০ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৯৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬১ পয়সা।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments