ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদেয়ী সপ্তাহে অর্থাৎ ৬-১০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানটির শেয়ারের দর আগের সপ্তাহের তুলনায় ১৫.৪৬ শতাংশ কমেছে। এদিকে এস আলম ক্লোড রোল্ড স্টিলসের শেয়ার দর সপ্তাহজুড়ে ১৩.৯০ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনারগাঁও টেক্সটাইলসে সারা সপ্তাহে শেয়ার দর ১৩.২৪ শতাংশ কমে দর পতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সপ্তাহটিতে দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারী, ফু ওয়াং ফুডস, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, হামিদ ফেব্রিক্স, হাক্কানি পাল্প , অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং সার্প ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments