বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১১ কোম্পানির
spot_img
spot_img

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১১ কোম্পানির

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি মে, ২০২৫ তারিখে বিনিয়োগে হালনাগাদ প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য মাসে ১১টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে ৯টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এবং ৩টির অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ১১টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, সেগুলো হলো: এসোসিয়েটেড অক্সিজেন, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্টস, জিবিবি পাওয়ার, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, লিন্ডে বিডি, মবিল যমুনা, সামিট পাওয়ার এবং তিতাস গ্যাস।

ইস্টার্ন লুব্রিক্যান্টস

এই কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টসে। এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৭২ শতাংশ, যা মে’২৫ মাসে ১১.৮৬ শতাংশ বেড়ে ১৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ১১.৮৬ শতাংশ কমে ১৫.৩৮ শতাংশে এসেছে।

এসোসিয়েটেড অক্সিজেন

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.১৭ শতাংশ, যা মে’২৫ মাসে ০.৩১ শতাংশ বেড়ে ১২.৪৮ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ০.৭৪ শতাংশ কমে ৫৬.৭৩ শতাংশে এবং বিদেশি বিনিয়োগ ০.১৩ শতাংশ থেকে বেড়ে ০.১৪ শতাংশে এসেছে।

বারাকা পাওয়ার

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৪.৫১ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০.৫৪ শতাংশ বেড়ে ২৫.০৫ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.৫৪ শতাংশ কমে ৪৪.৯৫ শতাংশে এসেছে।

বারাকা পতেঙ্গা পাওয়ার

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৭.০১ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ২.৫৭ শতাংশ বেড়ে ৯.৫৮ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ২.৫৭ শতাংশ কমে ৫৪.৬৬ শতাংশে এসেছে।

জিবিবি পাওয়ার

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১২.৬৯ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০.৩২ শতাংশ বেড়ে ১৩.০১ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.৩২ শতাংশ কমে ৫৪.৯৮ শতাংশে এসেছে।

যমুনা অয়েল

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৭.৬৩ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ২.৫৬ শতাংশ বেড়ে ৩০.১৯ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.১৬ শতাংশ বেড়ে ৯.২৩ শতাংশে এবং বিদেশি বিনিয়োগ ০.৪২ শতাংশ থেকে বেড়ে ০.৫০ শতাংশে এসেছে। উল্লেখ্য, উদ্যোক্তা-পরিচালকদের বিনিয়োগ ২.৯০ শতাংশ থেকে কমে ০ শতাংশে দাঁড়িয়েছে।

খুলনা পাওয়ার

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৯.০৩ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০.০৫ শতাংশ বেড়ে ৯.০৮ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.০১ শতাংশ বেড়ে ২০.৯৩ শতাংশে এসেছে। তবে বিদেশি বিনিয়োগ ০.০৬ শতাংশ থেকে কমে ০ শতাংশে দাঁড়িয়েছে।

লিন্ডে বিডি

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২১.৯০ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০.১০ শতাংশ বেড়ে ২২.০০ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.১০ শতাংশ কমে ১৮.০০ শতাংশে এসেছে।

মবিল যমুনা

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২০.৯৮ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০.০৮ শতাংশ বেড়ে ২১.০৬ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.০৮ শতাংশ কমে ৫.১৬ শতাংশে এসেছে।

সামিট পাওয়ার

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৮.৪৫ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০.০২ শতাংশ বেড়ে ১৮.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০.০২ শতাংশ কমে ১৪.৬৯ শতাংশে এসেছে।

তিতাস গ্যাস

এপ্রিল’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৪ দশমিক ৮৮ শতাংশ ছিল, যা মে’২৫ মাসে ০ দশমিক ০১ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এই সময়ে ০ দশমিক ০১ শতাংশ বেড়ে ১০ দশমিক ০৮ শতাংশে এসেছে। তবে বিদেশি বিনিয়োগ ০ দশমিক ০৫ শতাংশ থেকে কমে ০ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments