শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিশেষ বার্তা দিলেন তিশা. ব্যাংক হিসাব জব্দের সংবাদে নাম বিভ্রাট
spot_img
spot_img

বিশেষ বার্তা দিলেন তিশা. ব্যাংক হিসাব জব্দের সংবাদে নাম বিভ্রাট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সময়মতো কর পরিশোধ না করায় দেশের বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা। এবার বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই।

রোববার রাতে ফেসবুকে একটি পোস্টে তিশা লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

প্রসঙ্গত, গত ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে কয়েকজন তারকা রয়েছেন তারা হলেন মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভীন ও আহমেদ শরীফ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments