শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৪৬০ যাত্রীকে জরিমানা
spot_img
spot_img

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৪৬০ যাত্রীকে জরিমানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রেলওয়ের চলমান অভিযানের অংশ হিসেবে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে ৪৬০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৮৩ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা চিত্রা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়।

পাকশী রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) ও ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৫ হাজার ৫৮০ টাকা ও জরিমানা ২৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।

এ সময় স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। ভবঘুরেদের জন্য মুচলেকা নেওয়া হয়। বিনাটিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments