ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে রূপ নিয়েছে। যার প্রভাব পড়ছে বিশ্বের সব পুঁজিবাজারে। সারাবিশ্বের বিভিন্ন বড় বড় স্টক এক্সচেঞ্জ যেখানে করোনা আতঙ্কে বন্ধ রেখেছে সেখানে এদেশের স্টক এক্সচেঞ্জ বন্ধ করা হচ্ছে না। অন্যদিকে লেনদেন চালু হওয়ার পরপরই সূচকের ব্যাপক দরপতনে দিনের পর দিন পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

আজ ১৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মতিঝিল কার্যালয়ের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে লেনদেন বন্ধ রাখার জন্য দাবি জানানো হয়।
এ প্রসঙ্গে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ডেইলি শেয়ারবাজর ডটকমকে জানান, করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের সবগুলো পুঁজিবাজারে শেয়ার দর হারাচ্ছে। এই ব্যাপক দরপতর রোধে বহিবিশ্বের শেয়ারবাজারগুলো তাদের লেনদেন বন্ধ রাখছে। কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জ এখনো বন্ধ করা হয়নি। কর্তৃপক্ষ আসলে কি চায়? তারা আমাদের আর কত নিচে নিয়ে যাবে। বিনিয়োগকারীরা আর কত পুঁজি হারালে তারা শান্ত হবেন? তারা যদি আমাদের বিষয়গুলো নিয়ে চিন্তা করতো তা হলে পুঁজিবাজারের লেনদেন আরো আগেই বন্ধ রাখতো। যদি ডিএসই’র লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা না হয় তাহলে আমরা ডিএসই’র নিকুঞ্জ ভবন ঘেরাও কর্মসূচী পালন করবো।
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments