বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিনিয়োগকারীদের লোকসান কমছে
spot_img
spot_img

বিনিয়োগকারীদের লোকসান কমছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৬৬.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৪১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২২.৫৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬১ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৬.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ ১৩ হাজার ১২৬ টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ২৯৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬৫৪ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৭ শতাংশ বা ৬৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৮০.৭৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭১.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২৪.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩২১ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয় ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮১.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৮০ টি শেয়ার ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১৫৮০ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ২১১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৭৫৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫১ লাখ ৪৫ হাজার ৮৭৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments