বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআমদানির খবরে কমেছে আলুর দাম
spot_img
spot_img

আমদানির খবরে কমেছে আলুর দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আলুর দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভারত থেকে আলু আমদানি শুরু করেছে সরকার। তাতে আমদানির খবরে রাজধানীতে গত দুই দিনেই আলুর দাম কেজিতে ১০ টাকা কমেছে। দেশের বিভিন্ন জেলায়ও কমছে আলুর দাম। তবে সবচেয়ে বেশি কমেছে ঠাকুরগাঁওয়ে। সেখানে সপ্তাহের ব্যবধানে আলুর দাম পাইকারি বাজারে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে গিয়ে বিক্রি হচ্ছে ১৮ টাকায়।

আলুর বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেওয়ার পর গতকাল রবিবার পর্যন্ত ভারত থেকে ৪৯৮ টন আলু আমদানি হয়েছে। গতকাল পর্যন্ত ১৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার ৬৪০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৯২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮৩ হাজার ৩৭০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। ওই সময় আমদানি হয়েছিল ৭৫ হাজার ৬৫৯ টন।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আলুর দাম কমে যাওয়ার চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারের মেসার্স জনতা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বলেন, আলুর দাম গত দুই দিনে কেজিতে ১০ টাকা কমেছে। এ মাসেই প্রতি কেজি আলুর দাম ২০ থেকে ২৫ টাকায় নেমে আসতে পারে। কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি পাল্লা (৫ কেজি) আলু বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। খুচরা পর্যায়ে দাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি।

আরেক আলু বিক্রেতা বলেন, শনিবার রাত থেকে আলুর দাম কমতে শুরু করেছে। দুই দিনের মধ্যেই প্রকারভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। হল্যান্ডের সাদা আলু খুচরায় ৩৫ টাকা ও লাল আলু ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তিনি জানান, কৃষকের কাছ থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় কিনে বিক্রি করছেন ৩০ টাকায়।

হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা মো. আবুল কালাম জানান, গত দুই দিনে বাজারটিতে আলু কেজিতে কমেছে ১০ টাকা। গত শুক্রবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৫০ টাকায়। গতকাল তা ৪০ টাকায় নেমে এসেছে। ভারতীয় আলু আমদানির কারণেই বাজার পড়তির দিকে যাচ্ছে বলে তিনি জানান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments