
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটির লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, শেয়ারবাজারে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “BESTHLDNG”। আর কোম্পানি কোড ২৯০০৫। কোম্পানিটি ‘ভ্রমন ও অবকাশ’ খাতে যুক্ত হবে।
এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। তাতে গত ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বেস্ট হোল্ডিংস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ করে। কোম্পানিটির শেয়ারের ভিত্তিমূল্য ছিলো ৩৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments