বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিনিয়োগকারীরা হরালো সাড়ে ১০ হাজার কোটি টাকা
spot_img
spot_img

বিনিয়োগকারীরা হরালো সাড়ে ১০ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিশ্বজুড়ে মহামারী রুপ ধারণ করেছে করোনা ভাইরাস। যার প্রভাব পুঁজিবাজারের উপরেও পড়ছে । করোনা ভাইরাস আতংকে বিদায়ী সপ্তাহের তিন কার্যদিবস বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এ তিন কার্যদিবসেই বিনিয়োগকারীরা হারিয়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। তবে গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্দেশনার পর সেদিন ইতিহাসের সর্বোচ্চ উত্থান হয়েছে। কিন্তু শেষ কার্যদিবসের এই সর্বোচ্চ উত্থান পারেনি তিন কার্যদিবসের পতনকে টপকাতে।

বিশ্লেষণে দেখাগেছে, ডিএসই বিদায়ী সপ্তাহে বাজার মূলধন ১০ হাজার ৬২৯ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা বা ৩.৩১ শতাংশ কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৩ কোটি ৫১ লাখ ২৯ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ২১ হাজার ৩৬২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার।

বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৫৮ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৯১৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮৩০ কোটি ৫ লাখ ৯০ হাজার ৪০ টাকা বা ৩৯.৭৪ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৮ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৯৫৮ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৬২ লাখ ২১ হাজার ৪৭৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ১৯১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১০৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৭১২ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫ পয়েন্ট বা ৩.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট বা ৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বা ৪.০৪ শতাংশ এবং সিডিএসইটি সূচক ৩০ পয়েন্ট বা ৩.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৯, ১৩২৬ ও ৭৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৫টি বা ১৩ শতাংশের, কমেছে ৩০৪টির বা ৮৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯টির বা ২ শতাংশের শেয়ার ও ইউনিট দর। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments