রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বিমান ভাড়া কমাতে হাইকোর্টে আবেদন
spot_img
spot_img

বিমান ভাড়া কমাতে হাইকোর্টে আবেদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবার হজের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকার নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আশরাফ উজ জামান।

বিমান ভাড়া কমানোর পাশাপাশি হজ যাত্রীদের থেকে কোনো ধরনের ভ্যাট ট্যাক্স যুক্ত না করা এবং হজের সময় ক্যাটাগরি অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারনের নির্দেশনা চাওয়া হয়েছে সম্পূরক এ আবেদনে। আবেদনটি রুল শুনানির সময় উপস্থাপন করা হবে বলেও জানান এ আইনজীবী।

এর আগে গত ২ এপ্রিল সরকার ঘোষিত বর্তমান হজ প্যাকেজকে জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এ রুল এখন শুনানির অপেক্ষায় আছে। আদেশে চার সপ্তাহের মধ্যে ধর্ম সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সৌদি রাষ্ট্রদূতসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়।

৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে হজের প্যাকেজ ঘোষণা চ্যালেঞ্জ করে গত ১২ মার্চ রিট দায়ের করেন আইনজীবী আশরাফ-উজ জামান। এর আগে গত ৬ মার্চ তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। পরে এ প্যাকেজ সংশোধন করে ১১ হাজার টাকা কমিয়ে পুননির্ধারণ করে সরকার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments