রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব: কাফু
spot_img
spot_img

বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব: কাফু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়য়ে থাকে মাঠ তে মাঠের বাইরে সব জায়গায়। সমর্থকরা তো বটেই দুই দেশের ফুটবলার বা সাবেক ফুটবলারদের ভেতরেও থাকে উত্তজনার পারদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের সাফল্য দেখতে চায় না কেউই। যেমন আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জিতুক এমন চাইবেন না ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড়ই। এর মধ্যেও রয়েছে ব্যতিক্রম। ব্রাজিলেরই কিংবদন্তি অনেকেই চান আর্জেন্টিনার হাতেই উঠুক কাতার বিশ্বকাপের শিরোপা।

২০০২ সালে ব্রাজিলের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ শিরোপা এসেছিলো কাফুর হাত ধরেই। এরপর ২০ বছর পেরিয়ে গেলেও ষষ্ঠ শিরোপার মুখ দেখা হয়নি সেলেসাওদের। এবারও কোয়ার্টার ফাইনাল থেকেই বাড়ির পথ ধরেছে ব্রাজিল। এরপরই কাফু জানিয়েছেন, এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব। এক সাক্ষাৎকারে বলেন কাফু।

আমি প্রথমে মেসির, এরপর আর্জেন্টিনার সমর্থন দেব। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ব্রাজিল না থাকলে আমি মেসিরই সমর্থন দেব। সে একটা দারুণ বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথম ম্যাচটা হারার পরে সে আর আর্জেন্টিনা বড় সমালোচনার মুখেই পড়ে গিয়েছিল,

ব্রাজিলিয়ান কিনবদন্তি এই রাইট ব্যাক বলেন, প্রথম ম্যাচে হারের পরই সে মেসি নিয়ন্ত্রণ নিল, দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিল। মনে হলো, এটা আমাকে দাও’ আর সে তার জাতীয় দলকে আরও ভালো করার পণ নিয়ে নেমেছিল যেন, আর সে এটা অর্জনও করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments