বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা
spot_img
spot_img

বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে চিলির হারে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। গোলশূন্য অবস্থায় অমীমাংসিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়েছে চিলি-ইকুয়েডর ম্যাচ। যেখানে চিলিকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কাজ সহজ করেছে ইকুয়েডর।

এই ম্যাচে চিলির পরাজয়ে লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। এর আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ব্রাজিল।

লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। দুই দলই অপরাজিত রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে।

অন্য দলগুলো খেলেছে একটি করে বেশি ম্যাচ। ইকুয়েডর ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। সমান ১৭ পয়েন্ট করে রয়েছে কলম্বিয়া ও পেরুর।

ইকুয়েডরের কাছে হেরে যাওয়া চিলির ঝুলিতে রয়েছে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট, অবস্থান ছয় নম্বরে। তাদের সামনেও রয়েছে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ।

কাতার বিশ্বকাপের জন্য চলতি বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে সরাসরি টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল। টেবিলের পাঁচ নম্বরে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। সব দলই পাবে সমান ১৮টি করে ম্যাচ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments