সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে মেসি ও ডি মারিয়া
spot_img
spot_img

বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে মেসি ও ডি মারিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সতীর্থদের সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে।

অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে ফ্লোরিডায় পা রাখেন মেসি। প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচ খেলতে সেখানেই আছে আর্জেন্টিনা স্কোয়াড। জ্যামাইকা ও হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মিয়ামির ট্রেনিং সেশনে এই ম্যাচগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন মেসিরা। ২৩ সেপ্টেম্বর এই শহরে হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর রওনা হবে নিউ জার্সির দিকে, সেখানে ২৭ সেপ্টেম্বর রেড বুল এরেনায় তাদের প্রতিপক্ষ জ্যামাইকা।

এই মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। পিএসজির হয়ে ছয় গোল ও আট অ্যাসিস্ট তার। শেষ বিশ্বকাপের আগে তিনি যে ছন্দে আছেন, তাতে করে ফেভারিট আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকা জয়ও তাদের অনুপ্রাণিত করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments