শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রাফিনিয়া
spot_img
spot_img

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রাফিনিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার রাতে ব্রাজিল দলে এলো দুঃসংবাদ। ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। পুরোনো চোট নতুন করে ফিরে আসায় এই বার্সেলোনা ফরোয়ার্ডের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কাও জেগেছে। এক বছরের মধ্যে এটি তার চতুর্থ হ্যামস্ট্রিং চোট।

হাইতির বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলের আক্রমণের সময় দৌড়াতে গিয়ে ডান উরুতে টান লাগে রাফিনিয়ার। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তিনি যখন অশ্রুসজল চোখে মাঠ ছাড়ছিলেন, তখন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস তাকে সান্ত্বনা দেন। রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ান।

রাফিনিয়ার এই চোট ও দলের সার্বিক পরিস্থিতি নিয়ে ম্যাচ শেষে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘শনিবার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে রাফিনিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন। এই মুহূর্তে আমরা নিশ্চিত নই ঠিক কী ঘটেছে। তবে রাফিনিয়ার জায়গায় রায়ানের ওপর আমার ভরসা ছিল। ও দারুণ প্রতিভাবান এবং ওর খেলার ধরন রাফিনিয়ার চেয়ে কিছুটা ভিন্ন।’

রাফিনিয়ার মাঠ ছাড়ার দৃশ্য সবচেয়ে বেশি পুড়িয়েছে তার আক্রমণভাগের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে। গত মার্চে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ভিনিসিয়ুস বলেন, ‘রাফা চোট পেয়ে মাঠ ছাড়ায় আমরা খুবই মর্মাহত। আমার মনে হয় তার সেই পুরোনো চোটই ফিরে এসেছে। আমরা খুবই উদ্বিগ্ন। আশা করি এটি গুরুতর কিছু নয় এবং ও আমাদের সাথেই থাকতে পারবে।’

ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে মিডফিল্ডার লুকাস পাকেতা জানান, এই মুহূর্তে পুরো দল রাফিনিয়ার পাশে আছে। তিনি বলেন, ‘ও কিছুটা ভেঙে পড়েছে, মন খারাপ করেছে। আমরা সবাই আশা করছি যেন খারাপ কিছু না হয়। কারণ ও আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমরা সবাই ওর ওপর অনেক ভরসা করি।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ‘হাইতির বিপক্ষে প্রথমার্ধে ফরোয়ার্ড রাফিনিয়া তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছেন। তাঁর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শনিবার ইমেজিং টেস্ট (স্ক্যান) করা হবে। নতুন কোনো তথ্য পাওয়া গেলেই আমরা তা জানাব।’

ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর কোনো খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেলে তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করতে পারবে না ব্রাজিল। ফলে রাফিনিয়ার বিশ্বকাপ শেষ হয়ে গেলে টুর্নামেন্টের বাকি অংশ ২৬ জনের বদলে ২৫ জনের দল নিয়েই খেলতে হবে সেলেসাওদের। বার্সেলোনার হয়ে এই মৌসুমে চোটের কারণে ইতিমধ্যেই ১০৫ দিন মাঠের বাইরে থাকা রাফিনিয়ার ভাগ্য এখন ঝুলছে শনিবারের মেডিকেল রিপোর্টের ওপর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments