মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম
spot_img
spot_img

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পরিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে গ্যাস ও অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এ খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরো (প্রায় ৫২ দশমিক ৫ ডলার) হয়েছে। আগের দিনের দরপতনের পর এদিন বাজারে শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, কাতার থেকে আসা এলএনজি পরিবাহী জাহাজটি সতর্কবার্তা অমান্য করায় হামলার শিকার হয়েছে।

অন্যদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূলের কাছে দক্ষিণমুখী ট্যাংকারটির বাম পাশে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন লাগলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে হামলার দায় সরাসরি স্বীকার করেনি তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি হরমুজ প্রণালিতে অনুমোদিত নৌপথের বাইরে চলাচল করছিল।

এদিকে হরমুজ প্রণালি ও লোহিত সাগর হয়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারে পৌঁছেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments