বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
spot_img
spot_img

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানে সমঝোতা স্মারকে (এমওইউ) সই হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ৭৫.৮১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে দ্রুত ইরানি তেল বিশ্ববাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় বাজারে বিক্রির চাপ বেড়েছে। ১৪ দফার সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত আলোচনার পথ তৈরি হবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তবে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়ন পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বছর সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments