ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার ১৮ সেপ্টেম্বর ওয়ার্ড ব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিন দিনের সফরে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সফরে মার্টিন রাইজার বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন তিনি।
এ ছাড়া তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্ক ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানানো হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.


































Recent Comments