বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্বের সবচেয়ে বড় ফুটবল
spot_img
spot_img

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল, বিশ্বজুড়ে এখন চলছে ফুটবল নিয়ে উন্মাদনা। ফুটবল ভক্তরা নিজ নিজ দলের সমর্থনে গলা ফাটাচ্ছেন। ঠিক এমন সময়ে অভিনব একটি কাজ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি।

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি ৪৭ দশমিক ৯ ফুট ব্যাসের একটি বিশাল আকারের ফুটবল তৈরি করেছে। এবারের বিশ্বকাপ ফুটবলের তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র।

ম্যাসাচুসেটস পোর্ট অথরিটির তৈরি করা ফুটবলটি ইস্ট বোস্টনের পিয়ার্স পার্ক–২–এ স্থাপন করা হয়েছে। ওহাইওভিত্তিক কোম্পানি ব্রিটেন ইনকরপোরেটেড এবং ক্রিয়েটিভ ইনফ্ল্যাটেবলস ফুটবলটি তৈরি করেছে। এ বছর বিশ্বকাপ ফুটবলের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র।

ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে জুন ও জুলাই মাসে গ্রুপ পর্বের একাধিক এবং কোয়ার্টার ফাইনাল পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি বলেছে, বিশাল আকৃতির ফুটবলটি ১৮ জুন পর্যন্ত জনসাধারণের প্রদর্শনের জন্য পিয়ার্স পার্ক–২–এ রাখা হবে। ফুটবলটি তৈরিতে ব্যবহৃত উপকরণগুলো পরে পুনর্ব্যবহার করা হবে বলেও জানায় তারা।

এক বিবৃতিতে বন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘এই বিশাল ফুটবলটি বৃহৎ পরিসরে ফিফা বিশ্বকাপ উদ্‌যাপনের প্রতীক হিসেবে কাজ করছে। একই সঙ্গে সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে এটি বোস্টনের মানুষের মধ্যে উৎসাহ ও নিজেদের নিয়ে গর্ব করার উপলক্ষ তৈরি করেছে।’

এর আগের সবচেয়ে বড় ফুটবল তৈরির বিশ্ব রেকর্ডের মালিক ছিল কাতারের দোহা। ২০১৩ সালে দোহায় স্থাপন করা ফুটবলটির ব্যাস ছিল ৩৯ দশমিক ৯৮ ফুট।

বোস্টনের মেয়র মিশেল উ বলেন, ‘ফিফা বিশ্বকাপের গর্বিত আয়োজক হিসেবে এবং এখন একটি নতুন বিশ্ব রেকর্ডের শহর হিসেবে আমরা নিজেদের মান আরও উঁচুতে তুলতে থাকব এবং সেই সব মুহূর্তের প্রতি আমাদের আবেগ বিশ্বকে দেখাব, যা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে।’

এই উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য এবং বোস্টন আসলে কী, তা আরও বিস্তৃতভাবে তুলে ধরতে সহায়তা করায় তিনি ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি এবং সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments