রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিসিবির পরিকল্পনায় সাবেকরা, বরিশালের কোচ হচ্ছেন আশরাফুল
spot_img
spot_img

বিসিবির পরিকল্পনায় সাবেকরা, বরিশালের কোচ হচ্ছেন আশরাফুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর। আট দলের এই টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি শুরু হলেও বরিশাল বিভাগীয় দল নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। একের পর এক সিদ্ধান্তহীনতা, স্বজনপ্রীতির অভিযোগ আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে অস্থির পরিবেশ বিরাজ করছে দলে। এমন প্রেক্ষাপটে বরিশালের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

শনিবার বিসিবি কার্যালয়ে এনসিএল টি-টোয়েন্টি নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে এ তথ্য জানিয়েছেন বোর্ড পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, আশরাফুল নিজেই আগ্রহ প্রকাশ করেছেন বরিশালের কোচ হতে। বরিশালের হয়েই আগে দুই বছর খেলা আশরাফুলের অভিজ্ঞতা বিবেচনায় রেখেই তাকে দায়িত্ব দিতে যাচ্ছেন তারা।

আশরাফুল খেলোয়াড়ি জীবনের গোধূলিলগ্নেই কোচিংয়ের প্রস্তুতি নিয়েছিলেন। তিনি ইতিমধ্যে লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন। একাডেমিতে কাজ শুরু করলেও বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। একই সঙ্গে গ্লোবাল সুপার লিগেও ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে কাজ করেছেন তিনি। আকরাম খান বলেন, ‘বরিশাল দল নিয়ে আমরা সিরিয়াস। আশরাফুল আমাদের সেরা ক্রিকেটারদের একজন। ও কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছে, সেটা আমাদের ভালো লেগেছে। যেহেতু বরিশালে খেলেছে আগে, তাকে আমরা পরিকল্পনায় এনেছি।

শুধু আশরাফুল নন, তার মতো আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের কোচিংয়ে যুক্ত করতে চায় বিসিবি। আকরাম জানান, মোহাম্মদ সেলিম, আল শাহরিয়ার রোকন, আফতাব আহমেদসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ চলছে। তারা আগ্রহী থাকলে ও সময় দিতে পারলে ন্যাশনাল লিগ ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তাদের যুক্ত করা হবে। এতে তরুণ ক্রিকেটারদের জন্য উপকারই হবে বলে বিশ্বাস করেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments